Tuesday, October 15, 2024

Boyosh (বয়স) | Golpo |

Boyosh (বয়স) | Golpo |

Lyrics & Tune, Recitation Voice- Shovon Ashraf
Vocal - Ishfak Khan



একটা দীর্ঘশ্বাস...
ভীষণ আক্ষেপ! 
ভুলগুলো আর শুধরানো হয় না!
শেষ বিকেল এবং সন্ধ্যার ধোঁয়াশায়
ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়...
ব্যর্থতা এবং অপ্রাপ্তির মাঝেই আমার বোধদয় 
এভাবেই কি বেড়ে যায়?  
আমার বয়স...?



তুমি কান্নায় আছ 
আমার আটকে থাকা আবেগ
আমি তোমায় ভেবে, পথ হারিয়ে
হারাই গভীর ক্ষতে...

তুমি বুকের মধ্যখানে
আমার থমকে থাকা শ্বাসে
আমি তোমায় ভেবে, কূল না পেয়ে
দাঁড়াই পথের মাঝে...

হয়তো কোনো এক সকালে 
হয়তো তোমার ঘুম ভেঙে গেলে
নেই যে আমি, নেই আমি 
পুরনো পথের ধারে...

হয়তো কোনো মাঝরাতে
হয়ত তোমার ঘুম না এলে
জানলা খুলে খুঁজো না
আর আমায়...

আমার বয়স বাড়তে থাকে
শেষ বিকেলের কুয়াশাতে
আমার শোকে! আমার মোহে!
রোজ বিকেলের অবহেলায়...

হয়তো আমি দিনের শেষে
ছুঁড়ে ফেলা শেষ সিগারেটের
উড়ে যাওয়া ছাইয়ের মতো
আমার হৃদয় পুড়তে থাকে...

আমার সময় ফুরিয়ে যায়
সন্ধ্যে নামার ধোঁয়াশায়
নিভু আলোর সান্তনাতে
ভীষণ ভয়ে বেঁচে থাকা...

মন খারাপের মেঘলা দিনে
হাজার ভুলের স্মৃতির ঘোরে
ভুলে গড়া আমার সময়
তবুও ভুল করতে থাকি...

হয়তো আবার এক সকালে 
হয়তো সব ভুলে গিয়ে
ফিরব আমি আমার হয়ে
আবার এই শুন্য হাতে!

হয়তো আবার এক বিকেলে
হয়তো রোদের বিদায় শেষে
আমার চোখে 
খুঁজো না আর তোমায়...

আমার বয়স বাড়তে থাকে
শেষ বিকেলের কুয়াশাতে
আমার শোকে! আমার মোহে!
রোজ বিকেল অবহেলায়...

হয়তো আমি দিনের শেষে
ছুঁড়ে ফেলা শেষ সিগারেটের
উড়ে যাওয়া ছাইয়ের মতো
আমার হৃদয় পুড়তে থাকে...
 

No comments:

Post a Comment

অচেনা শহর || Ochena Shohor --- সহজিয়া

Ochena Shohor Band: Shohojia Guest Artist - Shourov Sarkar   অচেনা শহর অচেনা ঘর  চেনা মুখ তুমি অজানা পর (২) খুব চেনা রাস্তার কোনো এক বাঁকে স...