Saturday, July 6, 2024

Ei Meghla Dine Ekla - এই মেঘলা দিনে একলা

 Ei Meghla Dine Ekla Song 

Film : Sesh Porjonto
Singer : Hemanta Mukhopadhyay
Lyricist : Gauriprasanna Mazumder
Music : Hemanta Mukherjee
Director : Sudhir Mukherjee
Cover by : Anupam Roy And Chorus
Recreated by : Mayukh and Mainak


এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন,
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ।

যুথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া।
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ।

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ।

শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন।

আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে,
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে,

তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন,
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ।

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন,
কাছে যাব কবে পাব
ওগো তোমার নিমন্ত্রণ।

No comments:

Post a Comment

অচেনা শহর || Ochena Shohor --- সহজিয়া

Ochena Shohor Band: Shohojia Guest Artist - Shourov Sarkar   অচেনা শহর অচেনা ঘর  চেনা মুখ তুমি অজানা পর (২) খুব চেনা রাস্তার কোনো এক বাঁকে স...