Saturday, July 6, 2024

Bismillah (বিসমিল্লা) - বিসমিল্লা সিনেমা

Bismillah Title Track

by Arijit Singh
-------------------------
Song : Bismillah Title Track
Film Name : Bismillah
Singer : Arijit Singh
Lyrics : Srijato
Music : Indraadip Das Gupta
Label : SVF Music




শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ
এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ,
ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি
বাসা ছেড়ে তাকে উড়ে যেতে হয় একাকী।

এ পথে কোনো ঋণ নেই,
ফেলে আসা দিন নেই
শুরুতেই ফিরে এসো তুমিও,
ছেড়ে যাওয়া হাত নেই,
ভাসানেরও রাত নেই
মাঝে অবসর পেলে ঘুমিও।

শুরুর কথাই লেখা আছে তাই
শুরুর কাছে একা ফিরলাম,
যত ভাঙন তুলে নিক এ মন
বলতেই হবে বিসমিল্লা।

শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ
এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ।

এ পথে কোনো ঋণ নেই,
ফেলে আসা দিন নেই
শুরুতেই ফিরে এসো তুমিও,
ছেড়ে যাওয়া হাত নেই,
ভাসানেরও রাত নেই
মাঝে অবসর পেলে ঘুমিও।

শুরুর কথাই লেখা আছে তাই
শুরুর কাছে একা ফিরলাম,
যত ভাঙন তুলে নিক এ মন
বলতেই হবে বিসমিল্লা।

ভালোবাসে যে চোখ,
ছেড়ে যাওয়া পালক
আক্ষেপ বাতাসে ভাসাও,
হেঁটে চলো সামনে
অতীতেরও নাম নেই
চুপ থাকে সে ছেড়ে আশাও।

বয়ে যাক নদী আর
এ গ্রহের আছে যা ভুল,
সয়ে যাক পিছুটান
বোনা হোক নতুন আঙ্গুল।

এ পথে কোনো ঋণ নেই,
ফেলে আসা দিন নেই
শুরুতেই ফিরে এসো তুমিও,
ছেড়ে যাওয়া হাত নেই,
ভাসানেরও রাত নেই
মাঝে অবসর পেলে ঘুমিও।

আ আ আ আ..

শেষ বলে যেন কিছু নেই আছে অবশেষ
এদেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ,
ভেঙে যাওয়া মনে খড়কুটো গোনে যে পাখি

আ আ আ আ ..

No comments:

Post a Comment

অচেনা শহর || Ochena Shohor --- সহজিয়া

Ochena Shohor Band: Shohojia Guest Artist - Shourov Sarkar   অচেনা শহর অচেনা ঘর  চেনা মুখ তুমি অজানা পর (২) খুব চেনা রাস্তার কোনো এক বাঁকে স...