Thursday, October 3, 2024

Aami Shei Manushta Aar Nei- আমি সেই মানুষটা আর নেই

Aami Shei Manushta Aar Nei

Song by Anupam Roy
Film : Dawshom Awbotaar 
Directed by : Srijit Mukherji
Lyricist : Anupam Roy



 

তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে

তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে,

আমি সেই মানুষটা আর নেই

আমি সেই মানুষটা আর নেই।


চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ

ইদানিং সে গাড়িচাপা কুকুরের মৃতদেহ,

আমি সেই মানুষটা আর নেই

মিলিয়ে যেন গেছি ঈশ্বরে,

চোখে জল আসে না, খুবই তুচ্ছ এ ব্যাপার

আমি এগিয়ে যাই এবার।


প্রলয়ের জলে আমি বানভাসি

প্রতিশোধ অভিলাসী,

হয়ে বার বার ফিরে ফিরে আসি।

আমার মুক্তি এই ধরাধামে, বৈকুণ্ঠের খামে

আমি চিঠি হই নেমেসিস নামে।


মহীরুহ নত হয়, বুকে তার ক্ষত

দেবতার কথা রাখে মানুষের ব্রত,

আমি সেই মানুষটা আর নেই

আমি সেই মানুষটা আর নেই।


সব কিছু শেষ হয়, সময়ের তাগিদে

তবু কেন মেটে না আগুনের খিদে,

আমি সেই মানুষটা আর নেই

মিলিয়ে যেন গেছি ঈশ্বরে।


চেনা মৃত্যু পোশাকে

কারা ডাকছে আমাকে,

ঐ নক্ষত্রের ঝাঁকে ..


প্রলয়ের জলে আমি বানভাসি

প্রতিশোধ অভিলাসী,

হয়ে বার বার ফিরে ফিরে আসি।

আমার মুক্তি এই ধরাধামে, বৈকুণ্ঠের খামে

আমি চিঠি হই নেমেসিস নামে।

No comments:

Post a Comment

অচেনা শহর || Ochena Shohor --- সহজিয়া

Ochena Shohor Band: Shohojia Guest Artist - Shourov Sarkar   অচেনা শহর অচেনা ঘর  চেনা মুখ তুমি অজানা পর (২) খুব চেনা রাস্তার কোনো এক বাঁকে স...